স্পেনের প্রধানমন্ত্রীর জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান।
নিজেস্ব প্রতিবেদক:
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন। এটি তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ফ্রান্সের আয়োজিত ফিলিস্তিন স্বীকৃতি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর ঘোষণা করেন।
সানচেজ বক্তৃতায় বলেন, “এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ সূচনা হলেও শেষ নয়। ফিলিস্তিন রাষ্ট্রকে দ্রুত পূর্ণ সদস্যপদ দেওয়া প্রয়োজন, যাতে অন্য দেশগুলোর মতো সমান মর্যাদা নিশ্চিত হয়।” তিনি আরও যোগ করেন, “গাজায় চলমান সহিংসতা বন্ধ করা এবং শান্তি ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।”
দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচক হিসেবে পরিচিত সানচেজের অবস্থান ইতিমধ্যেই স্পেনের ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ককে চাপের মুখে ফেলেছে। মে মাসে স্পেন,আয়ারল্যান্ড ও নরওয়ে একসঙ্গে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল।
সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্প্যানিশ প্রধানমন্ত্রীর ওপর কড়া মন্তব্য করে তাকে ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ হিসেবে আখ্যায়িত করেন। জবাবে স্পেন সরকার মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলি শীর্ষ কূটনীতিককে তলব করেছে।
মতামত দিন