আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

চীন চালু করছে নতুন ‘কে ভিসা’, তরুণ পেশাজীবীদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার নতুন ফি কার্যকর হওয়ার প্রেক্ষাপটে চীনও ঘোষণা করেছে নতুন ‘কে ভিসা’ প্রোগ্রাম। দেশটির দাবি, এটি তরুণ বিজ্ঞানী, প্রযুক্তি এবং উদ্ভাবনী পেশাজীবীদের জন্য দীর্ঘমেয়াদি ও সুবিধাজনক সুযোগ তৈরি করবে।

সিনহুয়া বার্তা সংস্থার খবর অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী লি ছিয়াং স্বাক্ষরিত স্টেট কাউন্সিল ডিক্রি কার্যকর হবে, যা বিদেশীদের জন্য চীনের ভিসা ও অভিবাসন নীতি পরিবর্তন করবে।

নতুন ‘কে ভিসা’ প্রচলিত ১২টি ভিসার তুলনায় অনেক নমনীয়। এর মাধ্যমে একাধিকবার চীনে প্রবেশ, দীর্ঘ মেয়াদে বৈধতা এবং বিস্তৃত সময় ধরে অবস্থানের সুযোগ পাওয়া যাবে।

মিনিস্ট্রি অব জাস্টিস জানিয়েছে, আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হবে, তবে কোনো স্থানীয় নিয়োগকর্তার আমন্ত্রণপত্রের প্রয়োজন হবে না।

ভিসাধারীরা চীনে একাডেমিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারবেন। প্রক্রিয়াটিও হবে দ্রুত ও সহজ।

বিশ্লেষকরা বলছেন, চীনের এই পদক্ষেপ বৈশ্বিক প্রতিভা আকর্ষণ এবং প্রযুক্তি ও উদ্ভাবনী উন্নয়নে প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করার জন্য কৌশলগত এবং ভবিষ্যতমুখী।

মতামত দিন