কিম জং উনের চীনের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য প্রকাশ করে।
চীনের জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন বার্তার প্রতিক্রিয়ায় কিম বলেন, বর্তমান পরিস্থিতিতে কোরিয়ার ওয়ার্কার্স পার্টি এবং সরকারের লক্ষ্য হলো চীনের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় ও বিকশিত করা।
তিনি আরও উল্লেখ করেন, সমাজতান্ত্রিক লক্ষ্য পূরণে কোরিয়ার ও চীনের নেতারা একসঙ্গে আরও শক্তভাবে কাজ করবে এবং পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের উন্নয়ন ঘটাবে।
কিম তাঁর সাম্প্রতিক বেইজিং সফরের কথা স্মরণ করে বলেন, তিনি চীনের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রেসিডেন্ট শির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন।
চীনের অগ্রগতির শুভেচ্ছা জানিয়ে কিম বলেন, “শি জিনপিংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি দেশের ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে এবং আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবে।”
মতামত দিন