আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ২৫ জন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

গাজার সাবরা পাড়ায় রোববার ভোরে ইসরায়েলি বিমান হামলার কারণে একই পরিবারের অন্তত ২৫ জন মারা গেছেন। ধ্বংসস্তূপের তলায় আরও মানুষের আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

আগস্টের শেষ থেকে সাবরা পাড়ায় অবস্থান করছে ইসরায়েলি ট্যাঙ্ক। ভোরের আঘাতে কয়েকটি বাড়ি ধ্বংস হওয়ার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারীরা ধারণা করছেন, এখনও প্রায় ৫০ জন ধ্বংসস্তূপের নিচে থাকতে পারেন।

স্থানীয়রা এবং জরুরি সেবা কর্মীরা আহতদের উদ্ধারে দ্রুত কাজ করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা করেছেন। একজন বলেন, “আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু ড্রোন হামলার কারণে কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। যতবার আমরা এগিয়ে যাই, গুলি বর্ষণ করা হয়।”

সাবরার সঙ্গে সঙ্গে পশ্চিম গাজার শাতি শরণার্থী শিবির ও তাল আল-হাওয়া এলাকাতেও বিমান হামলা চালানো হয়েছে। নাসর জেলার লাভাল টাওয়ার এবং পার্শ্ববর্তী বাড়িতেও আঘাত হয়েছে।

সূত্র- আল জাজিরা

মতামত দিন