আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য,কানাডা,অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি, ট্রাম্পের চাপের হুমকি।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (২১ সেপ্টেম্বর) একযোগে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডা ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এই সিদ্ধান্ত সহজভাবে মেনে নিচ্ছেন না যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি এই তিন দেশের ওপর নানা ধরনের চাপ ও হুমকি প্রয়োগ করছেন।

ট্রাম্প ইতিমধ্যেই কানাডার দিকে শাস্তিমূলক পদক্ষেপের হুমকি দিয়েছেন এবং সতর্ক করেছেন যে অস্ট্রেলিয়াও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এছাড়া তাঁর সঙ্গে ২৫ জন ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের গাজা শহরে হামলা এবং পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে সমালোচনা বাড়ছে। জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন সম্প্রতি জানিয়েছে, ‘গাজায় গণহত্যা চলছে’। তাদের প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার উস্কানির অভিযোগ আনা হয়েছে। তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের সমস্ত দাবি প্রত্যাখ্যান করেছে এবং কমিশন বিলুপ্তির দাবি জানিয়েছে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ  পরিষদের অধিবেশন চলছে এবং ইসরায়েল-হামাস দ্বন্দ্ব সমাধানের জন্য দুই রাষ্ট্রভিত্তিক শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

মতামত দিন