আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতের প্রকৃত শত্রু কোনো বিদেশি রাষ্ট্র নয়,বরং প্রকৃত শত্রু বিদেশি নির্ভরতা: নরেন্দ্র মোদি।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, দেশের সবচেয়ে বড় শত্রু কোনো বিদেশি রাষ্ট্র নয়। বরং সমস্যা হলো বিদেশি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা।

গুজরাটে ৪০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামুদ্রিক প্রকল্প উদ্বোধনকালে তিনি বলেন, “ভারত এখন বিশ্ববুকে বন্ধুত্বের দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে। বড় কোনো বৈরী শক্তি আমাদের কাছে নেই।”

মোদি স্পষ্ট করে বলেন, “যদি আমাদের অন্য দেশের ওপর নির্ভরশীলতা থাকে, তবে তা আমাদের আত্মমর্যাদা ও নিরাপত্তার জন্য হুমকি।” তিনি দেশের সমৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে স্বনির্ভরতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। মোদি আরও বলেন, দেশীয় উৎপাদন বাড়ানো এবং বিদেশি প্রভাব কমানো অপরিহার্য।

সামুদ্রিক খাতকে কেন্দ্র করে মোদি সতর্ক করেন যে, ভারতের জাহাজ নির্মাণ শিল্প ও উচ্চপ্রযুক্তি খাতকে  পুনরায় শক্তিশালী করতে হবে। তিনি উদাহরণ দেন, প্রায় ৫০ বছর আগে ভারতের জাহাজ দেশের বৈদেশিক বাণিজ্যের ৪০ শতাংশ বহন করতো; বর্তমানে মাত্র ৫ শতাংশই বহন করছে।

বিদেশি শিপিং কোম্পানিগুলোর প্রতি যে অর্থ ব্যয় হয়, তা এখন ভারতের প্রতিরক্ষা বাজেটের সমপর্যায়ে।  মোদি বলেন, “চিপস হোক বা জাহাজ—সবকিছু আমাদের দেশে তৈরি করতে হবে।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেন, গত মাসে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় আমদানির ওপর ওয়াশিংটন ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এছাড়া হোয়াইট হাউসের নতুন নির্দেশে এইচ-১বি ভিসার জন্য বছরে ১ লাখ ডলারের নতুন ফি দিতে হবে। ন্যাসকম জানিয়েছেন, এই পদক্ষেপ মূলত ভারতীয় দক্ষ শ্রমিকদের লক্ষ্য করে নেওয়া হয়েছে।

মতামত দিন