আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে।

নিজেস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। তিন দেশই পৃথক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভিডিওবার্তায় বলেন, “শান্তি প্রতিষ্ঠা এবং  দ্বি-রাষ্ট্র সমাধানের নতুন আশা জাগাতে, আমি স্পষ্টভাবে ঘোষণা করছি—যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে।”

একই দিনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজে জানিয়েছেন, দেশটি ফিলিস্তিনকে সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, এটি ইসরায়েল-গাজা সংঘাতের পরবর্তী পররাষ্ট্রনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে।

এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিওও। তিনি বলেন, কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত।

মতামত দিন