আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বাগরাম বিমানঘাঁটি হস্তান্তরে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তান।

নিজেস্ব প্রতিবেদক:

আফগানিস্তান সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। তালেবান সরকার জোর দিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষাই তাদের  সর্বোচ্চ অগ্রাধিকার।

কোনো বিদেশি সেনাবাহিনী আফগান মাটিতে প্রবেশ করবে না।

দোহা চুক্তি স্মরণ করিয়ে আফগানিস্তান জানায়, যুক্তরাষ্ট্র পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং সার্বভৌমত্বকে সম্মান জানাবে। ওয়াশিংটনের উচিত সেই প্রতিশ্রুতি পালন করা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিত্রাত বলেন, “আগের ব্যর্থ অভিজ্ঞতা পুনরাবৃত্তি না করে যুক্তরাষ্ট্রকে বাস্তবপর্যায়ের নীতি গ্রহণ করতে হবে।” তিনি আরও জানান, আফগানিস্তান চায় দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে।

পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আরও দৃঢ় অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, “শুধু বাগরাম বিমানঘাঁটি নয়, আফগানিস্তানের কোনো জমি যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না। আমাদের ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনীকে ঢুকতে দেওয়া হবে না। এমনকি যুক্তরাষ্ট্র যদি আমাদের সরকারকে স্বীকৃতি দেয়, তাতেও জমি হস্তান্তর সম্ভব নয়।”

উল্লেখ্য, শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ হুমকি দিয়েছেন যে, “যদি আফগানিস্তান বাগরাম ঘাঁটি ফেরত না দেয়, তবে ভয়াবহ পরিণতি হতে পারে।” তবে হুমকির প্রকৃতি স্পষ্ট করেননি।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আফগানিস্তান থেকে বাগরাম বিমানঘাঁটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি বাইডেন প্রশাসনের আফগানিস্তান থেকে বিশৃঙ্খল প্রত্যাহারকে তীব্র সমালোচনা করেন।

মতামত দিন