আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি প্রকাশ্যে, সতর্কবার্তা দিয়েছেন দেশবাসীকে।

নিজেস্ব প্রতিবেদক:

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দীর্ঘ সময় আত্মগোপনের পর শুক্রবার প্রকাশ্যে এসেছেন। সংবিধান দিবস উপলক্ষে তিনি ফেসবুকে বিক্ষোভ ও সহিংসতা নিয়ে মন্তব্য করেছেন।

অলি বলেন, বিক্ষোভকে শান্তিপূর্ণ বলা হলেও সেখানে কিছু ব্যক্তি ঢুকে সহিংসতা শুরু করেছে। এই অনুপ্রবেশকারীর কারণে কয়েকজন তরুণ প্রাণ হারিয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন, সরকারের পক্ষ থেকে কোনো গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়নি।

তিনি দাবি করেছেন, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ঘটনা তদন্ত করা প্রয়োজন, কারণ নেপাল পুলিশের হাতে  এমন কোনো অস্ত্র নেই। নিহতদের প্রতি তিনি শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, আন্দোলন দেশের সংবিধান ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে। তার পদত্যাগের পর সিংহ দরবারে আগুন লেগেছে, জাতীয় মানচিত্র ও রাষ্ট্রীয় প্রতীক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ৯ দিন সেনা নিরাপত্তার পর অলি এখন ব্যক্তিগত স্থানে আছেন, তবে তার অবস্থান প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার পর আন্দোলন শুরু হয়। সহিংসতার ঘটনায় অন্তত ৭২ জন নিহত এবং দুই হাজারের বেশি আহত হয়েছেন। সরকারি ভবন, সংসদ ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুনের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মতামত দিন