ইউক্রেন-পোল্যান্ড যৌথ ড্রোন ইউনিট গঠন।
রাশিয়ার হামলার প্রেক্ষিতে নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করতে ইউক্রেন ও পোল্যান্ড যৌথভাবে ড্রোন ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কেন্দ্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কিয়েভে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন যৌথ ইউনিটের মূল লক্ষ্য হলো:
-
ড্রোন প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির জন্য যৌথ প্রশিক্ষণ।
-
ড্রোন প্রতিরোধ ও ব্যবহার সংক্রান্ত উদ্ভাবনী কৌশল তৈরি।
-
পারস্পরিক অভিজ্ঞতা ও তথ্য বিনিময়।
স্মিহাল বলেন, “রাশিয়ার আগ্রাসন শুধুমাত্র ইউক্রেন নয়, পুরো ইউরোপের জন্য হুমকি। তাই আমাদের নিরাপত্তা সহযোগিতা নতুন উচ্চতায় উন্নীত করা প্রয়োজন।”
উল্লেখ্য, সম্প্রতি পোল্যান্ড জানিয়েছে, রাশিয়ার অন্তত ১৯টি ড্রোন পোলিশ আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। এ ঘটনার পর ন্যাটো ‘অপারেশন ইস্টার্ন সেন্ট্রি’ নামে নতুন প্রতিরক্ষা উদ্যোগ চালু করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মতামত দিন