আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারত,পাকিস্তানসহ ২৩ দেশকে প্রধান মাদক উৎপাদক ও পরিবহনকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করল ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বে অবৈধ মাদক উৎপাদন ও পাচারের জন্য দায়ী ২৩টি দেশের  তালিকা কংগ্রেসে জমা দিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ‘২০২৬ অর্থবছরের জন্য প্রধান মাদক পরিবহনকারী ও মাদক উৎপাদনকারী দেশ নির্ধারণ’ শীর্ষক নথিতে এই তথ্য জানানো হয়।


তালিকায় ভারত, পাকিস্তান ও মিয়ানমার ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে—আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, পেরু এবং ভেনেজুয়েলা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, এই তালিকা কোনো দেশের মাদকবিরোধী উদ্যোগ ব্যর্থ  হয়েছে এমনটা প্রমাণ করে না। বরং ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতার কারণে এ দেশগুলো মাদক উৎপাদন বা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে।

তবে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলাকে সরাসরি আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে ব্যর্থ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এছাড়া চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা  ফেন্টানাইল ও মেথামফেটামিনের মতো কৃত্রিম মাদকের প্রবাহ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়।

পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, অবৈধ মাদক পাচারের প্রভাব এতটাই ভয়াবহ যে এটি যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা তৈরি করেছে। বিশেষ করে ১৮ থেকে ৪৪ বছর বয়সী জনগোষ্ঠীর মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে এসব মাদক।

সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর

মতামত দিন