আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের গাজায় সামরিক অভিযান ,নিন্দা জানালো সৌদি আরব, চীন ও কাতা্‌র।

নিজেস্ব প্রতিবেদক:

গাজায় চলমান বোমাবর্ষণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধি শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই করছে না, বেসামরিক মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ফেলছে।


অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের এই স্থল অভিযান সরাসরি যুদ্ধের সম্প্রসারণ এবং স্পষ্ট আন্তর্জাতিক আইন ভঙ্গ। তারা সতর্ক করে জানিয়েছে, বসতি স্থাপন, আগ্রাসন ও বর্ণবাদের নীতি শান্তির সম্ভাবনাকে বিপন্ন করছে। পাশাপাশি আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দোহা। কাতার আবারও ১৯৬৭ সালের সীমানা ধরে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তাদের অবস্থান স্পষ্ট করেছে।

সৌদি আরবও একই সুরে সমালোচনা করেছে ইসরায়েলি অভিযানের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দখলদার বাহিনীর অপরাধের নিন্দা জানানো হয় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি অমান্যতার বিরোধিতা করা হয়। রিয়াদ অভিযোগ করেছে, বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এই সহিংসতা থামছে না।

তারা জোর দিয়ে বলেছে, গাজায় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা এখনই জরুরি এবং এজন্য অবিলম্বে আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু করতে হবে।

সূত্র: আরব নিউজ

মতামত দিন