আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজার ঐতিহাসিক মসজিদে ইসরায়েলের হামলা, ধ্বংস মিনার।

নিজেস্ব প্রতিবেদক:

গাজা শহরের তুফফা এলাকায় অবস্থিত একটি প্রাচীন মসজিদে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৩ শতকের শেষ ভাগে নির্মিত এই মসজিদটি স্থানীয়দের কাছে গাজার ইতিহাসের এক গৌরবের প্রতীক হিসেবে পরিচিত ছিল।
হামলায় মসজিদটির মিনার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

বার্তাসংস্থা টিআরটি জানিয়েছে, মিসরের ১২ শতকের শাসক মামলুকরা ১৩ শতকের শেষদিকে এই  মসজিদটি তৈরি করেছিলেন। মসজিদটির নাম রাখা হয়েছিল আয়বাকি মসজিদ, যা গাজার বাসিন্দাদের কাছে অন্যতম পরিচিত ধর্মীয় স্থান ছিল।

ফিলিস্তিনে গত দুই বছর ধরে হামাস ও ইসরায়েলের সংঘর্ষ চলার কারণে বহু প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, ইসরায়েল শুধু মানুষ হত্যা নয়, প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনাগুলোও ধ্বংস করে ভয় ছড়াচ্ছে।

ইসরায়েলি সেনারা গাজা শহরে থাকা প্রায় ১০ লাখ মানুষের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে প্রায় ৫ লাখ মানুষ নিরাপদ স্থানে গেছেন, তবে অনেকেই এখনও সেখানে রয়ে গেছেন।

জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ দিয়েছে। এখন পর্যন্ত সংঘর্ষে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় দুই লাখ আহত হয়েছেন।

মতামত দিন