ভারতে বিনা উসকানিতে কামড়ানো কুকুরের ১০ দিন থেকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে।
ভারতের উত্তর প্রদেশে সম্প্রতি এক অদ্ভুত নির্দেশনা জারি হয়েছে—যদি কোনো কুকুর বিনা উসকানিতে মানুষকে কামড়ায়, তবে তাকে নির্দিষ্ট সময়ের জন্য বন্দিদশায় রাখা হবে। প্রথমবারের অপরাধে ১০ দিন, আর পুনরাবৃত্তির ক্ষেত্রে আজীবন কারাবাস হতে পারে।
নতুন নিয়মে বলা হয়েছে, কারাবাসে থাকা কুকুরের মাইক্রোচিপ লাগানো হবে, যাতে ভবিষ্যতে তাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। কেবলমাত্র কেউ ঐ কুকুরকে পোষ্য হিসেবে গ্রহণ করলে তার বন্দিদশা শেষ হবে। এই পোষককে অবশ্য হলফনামা দিতে হবে যে, কুকুরকে আর কখনও রাস্তায় মুক্তি দেওয়া হবে না।
উত্তর প্রদেশে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ব্যাপক, যা জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে। এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার এই কঠোর ব্যবস্থা নিয়েছে। এর আগে, দিল্লির রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তবে কুকুরপ্রেমীদের প্রতিক্রিয়ার কারণে তা সংশোধন করতে হয়েছিল।
ভেটেরিনারি কর্মকর্তা ডা. বিজয় অমৃতরাজ জানিয়েছেন, কারাবাস শেষে কুকুরকে আবার তার আগের এলাকায় ছাড়াই প্রাপ্ত স্থানেই ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু মাইক্রোচিপের মাধ্যমে সহজেই শনাক্ত করা যাবে।

মতামত দিন