তুরস্কে বিপ্লবের বাণী: এরদোয়ানের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ।
নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারের পতন ঘটাচ্ছে জেন-জিরা প্রজন্মের আন্দোলন।এর ধারাবাহিকতায় এবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রকাশ্যে নেমেছে জনগণ।
বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। তারা অভিযোগ করছে, দেশের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে দমনপীড়ন চালাচ্ছেন বর্তমান রাষ্ট্রপ্রধান। আন্দোলনকারীরা এরদোয়ানকে স্বৈরশাসক বলে আখ্যায়িত করেছেন এবং দ্রুত পদত্যাগের আহ্বান জানাচ্ছেন।
সরকারি পক্ষ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তুরস্কের প্রশাসন জানিয়েছে, বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং কোনো রায় প্রভাবিত করা হয়নি। আদালতের ন্যায়সঙ্গত রায় কার্যকর হয়েছে সরকারী হস্তক্ষেপ ছাড়াই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৮ সালে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নিজের বিজয় নিশ্চিত করতে এরদোয়ান এই মুহূর্তে প্রধান প্রতিবন্ধকতা সিএইচপির নেতা একরেম ইমামোগলুকে কারাবন্দি করে রেখেছেন। পাশাপাশি চলছে দমনপীড়নের নানা ঘটনা, যাতে ক্ষমতার পথে বাধা কমানো যায়।

মতামত দিন