আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান: ইরানের প্রেসিডেন্টের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।

তিনি এই বার্তা দেন কাতারে হামাস সদস্যদের ওপর ইসরায়েলি হামলার পর সোমবার একটি শীর্ষ সম্মেলনে যোগদানের আগে।

খবরটি নিশ্চিত করেছে এএফপি।

পেজেশকিয়ান বলেন, ইসলামী দেশগুলো ইচ্ছা করলে ইসরায়েলের ভুয়া শাসনব্যবস্থার সঙ্গে তাদের সম্পর্ক কেটে দিতে পারে। এছাড়া, তিনি উল্লেখ করেন, একত্রিত থাকার মাধ্যমে মুসলিম দেশগুলো আরও দৃঢ় সংহতি ও ঐক্য বজায় রাখতে সক্ষম হবে।

প্রেসিডেন্ট আরও আশা প্রকাশ করেন, দোহায় অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ  গ্রহণের বিষয়ে একটি স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।

মতামত দিন