আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে মেয়র প্রার্থী মামদানীর হুঁশিয়ারি: নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে।

নিজেস্ব প্রতিবেদক:

নিউইয়র্কে মেয়র নির্বাচিত হলে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দেবেন—এমন হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্র্যাট দলের মেয়র প্রার্থী জোহরান মামদানী। শনিবার (১৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।

মামদানী জানিয়েছেন, ক্ষমতায় আসার পর নেতানিয়াহু শহরে পা রাখামাত্রই নিউইয়র্ক পুলিশকে তাকে আটক করার নির্দেশ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)কে স্বীকৃতি না দিলেও, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে সম্মান জানিয়ে তিনি এ পদক্ষেপ নেবেন।

তিনি আরও বলেন, “এই শহর আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াবে এবং তা নিশ্চিত করাই আমার লক্ষ্য।” বিমানবন্দরেই নেতানিয়াহুকে আটক করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মামদানী।

এর আগে, গত বছর আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ কার্যত অসম্ভব এবং মার্কিন কেন্দ্রীয় আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, তাই আদালতের আদেশ বলবৎ করার সুযোগ নেই।

বিশ্লেষকদের মতে, নিউইয়র্কে বড়সংখ্যক ইহুদি বাস করে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে তা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির পর ডোনাল্ড  ট্রাম্প আদালতের বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তিনি তখন বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর আইসিসির কোনো এখতিয়ার নেই।

মতামত দিন