আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপে চীনের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর।

নিজেস্ব প্রতিবেদক:

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুদ্ধ কখনও সমস্যা সমাধান করতে পারে না। তিনি বলেছেন, সংঘাত সমাধানে বেইজিং শান্তি আলোচনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।

নিষেধাজ্ঞা আরোপ পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী তানজা ফাজনের সঙ্গে লুব্লিয়ানায় দেখা করার পর চীনা পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।

ওয়াং ই আরও বলেন, চীনের কোনো যুদ্ধের পরিকল্পনা নেই। চীন সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছে। তিনি বলেন, ‘চীন ও ইউরোপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না করে বন্ধুত্ব ও সহযোগিতার পথ বেছে নেওয়া উচিত।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করার আহ্বান জানানোর পর এই প্রতিক্রিয়া প্রকাশ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

মতামত দিন