রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে শর্ত যুক্ত ট্রাম্পের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ন্যাটো জোটভুক্ত দেশগুলো যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, “ন্যাটো জোটভুক্ত দেশগুলো একমত হলে আমরা রাশিয়ার ওপর কার্যকর পদক্ষেপ নিতে পারব।”
উল্লেখ্য, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে সময়সীমা নির্ধারণ সত্ত্বেও ক্রেমলিন তা উপেক্ষা করেছে। তবুও ট্রাম্প এখনো রাশিয়ার ওপর কার্যকর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি। তিনি রাশিয়া থেকে ন্যাটোর তেল কেনাকে আশ্চর্যজনক বলে উল্লেখ করেছেন।
ট্রাম্প ন্যাটোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, এতে রাশিয়ার অর্থনীতি দুর্বল হবে। ন্যাটোকে লেখা চিঠিতে তিনি বলেন, “যখন প্রয়োজন মনে হবে, আমি প্রস্তুত।” যুদ্ধ শেষ হলে চীনের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ইতোমধ্যেই রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নাটকীয়ভাবে কমিয়েছে। ২০২২ সালে EU ৪৫ শতাংশ গ্যাস রাশিয়া থেকে কিনেছিল, চলতি বছরে তা ১৩ শতাংশে নেমেছে। তবে ট্রাম্প এই সংখ্যাকে যথেষ্ট মনে করছেন না।
সংশ্লিষ্ট সময়ে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত করা হয়। এতে ন্যাটোও যুক্ত ছিল।পোল্যান্ডের দাবি, মস্কো ইচ্ছাকৃতভাবে আকাশসীমা লঙ্ঘন করেছে। রাশিয়া জানায়, কোনো স্থাপনায় হামলার পরিকল্পনা নেই।
ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানি ন্যাটোর সঙ্গে নতুন মিশনে যোগ দিয়েছে এবং পূর্বাঞ্চলে সামরিক সরঞ্জাম বৃদ্ধি করছে।
গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রাশিয়া থেকে জ্বালানি কেনা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। থামাতে চাইলে তার সঙ্গে কোনো চুক্তি করা যাবে না।”
মতামত দিন