রাশিয়ার ৭ দশমিক ৪ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছে শনিবার (১৩ সেপ্টেম্বর) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪ এবং এটি ভূ-পৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে ঘটেছে।
অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, একই অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, কম্পন ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে অনুভূত হয়েছে।
কম্পনের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই অঞ্চলে এর আগে গত জুলাই মাসে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেছিল। তখনও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

মতামত দিন