আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ‘নিউইয়র্ক ঘোষণা’ পাস।

নিজেস্ব প্রতিবেদক:

জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফরাসি ও সৌদি আরবের উদ্যোগে আনা একটি প্রস্তাব ‘নিউইয়র্ক ঘোষণা’ হিসেবে পাস হয়েছে। এতে ১৪২টি দেশ সমর্থন জানিয়েছে, ১০টি দেশ বিপক্ষে ভোট  দিয়েছে এবং ১২টি দেশ ভোটদান থেকে বিরত ছিল।

ঘোষণায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং নিরাপত্তা, শাসন ও আইন প্রয়োগের দায়িত্ব একমাত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে রাখতে বলা হয়েছে। হামাসকে গাজায় তাদের অস্ত্র ও নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশও এসেছে।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ব্রাজিল, কানাডা, তুরস্ক, জর্ডান, কাতার, মিসর, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। তবে ইরাক কোনো ব্যাখ্যা না দিয়ে ভোটে অংশগ্রহণ করেনি। বিপক্ষে ভোট  দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সঙ্গে আর্জেন্টিনা, হাঙ্গেরি, পাপুয়া নিউগিনি, টোঙ্গা এবং কিছু ছোট দ্বীপরাষ্ট্র।

নিউইয়র্ক ঘোষণায় গাজায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং খাদ্য সংকটকে মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফিনল্যান্ড প্রস্তাবে যোগ দিয়ে এটি বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে, যদিও দেশটি এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে ফ্রান্স ও বেলজিয়াম ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

মতামত দিন