আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নির্বাচনের তারিখ ঘোষণা করলেন নেপালের নতুন দায়িত্ব পাওয়া সুশীলা কার্কি।

নিজেস্ব প্রতিবেদক:

কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবনে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত উপস্থিত ছিলেন।

দেশের অনিশ্চিত পরিস্থিতি, দুর্নীতিবিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে টানা তিন দিনের বিক্ষোভ শেষে কে পি শর্মা ওলির সরকার পতিত হয়। এরই পরিণতিতে জেন জি আন্দোলনের সমঝোতার মাধ্যমে কার্কিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বসানো হয়।

শপথের পর তিনি ঘোষণা দেন, আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কার্কির পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনপ্রিয়তা তাকে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তবে তার সামনে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাংবিধানিক শৃঙ্খলা  পুনঃপ্রতিষ্ঠা, সংসদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্গঠন এবং জেন জি আন্দোলনের দাবিগুলো বাস্তবায়নের মতো বড় চ্যালেঞ্জ।

মতামত দিন