আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলা থেকে কাতারে হামাস নেতারা যে ভাবে প্রাণে বেঁচেছেন।

নিজেস্ব প্রতিবেদক:

বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি অনুযায়ী, কাতারে ইসরায়েলের বিমান হামলার লক্ষ্যবস্তু ছিলেন হামাসের শীর্ষ নেতারা, তবে মোবাইল ফোন ব্যবহার না করে অন্যত্র নামাজ আদায় করার কারণে তারা প্রাণে বেঁচে গেছেন। ব্রিটেনের আরবি সংবাদমাধ্যম আশার্ক আল আওসাত তথ্য অনুযায়ী, এ খবরের প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকালস

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কাতারে হামাস নেতাদের অবস্থান ট্র্যাক করে ইসরায়েল একাধিক বিমান হামলা চালায়। গাজায় যুদ্ধবিরতি ও আলোচনা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার সময় আবাসিক একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়াসহ অন্যান্য নেতারা।

তবে পরিকল্পনার চতুর্থাংশ মোবাইল ফোন ব্যবহার না করে নামাজ পড়ার কারণে তারা মূল হামলার সময় ভবনে উপস্থিত ছিলেন না। ফলে ভবন ক্ষতিগ্রস্ত হলেও নেতাদের প্রাণে বেঁচে যাওয়ার সুযোগ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দারা মোবাইল ফোনের অবস্থান ব্যবহার করে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছিলেন।

এ ধরনের মোবাইল ট্র্যাকিংভিত্তিক হামলার ঘটনা নতুন নয়। এর আগে একই পদ্ধতিতে ইরানেও ইসরায়েল হামলা চালিয়ে হামাস ও শীর্ষ ইরানি কর্মকর্তাদের ওপর নিশানা করেছিল।

মতামত দিন