মেক্সিকো সিটিতে গ্যাসবাহী ট্যাংকার ট্রাক উল্টে গিয়ে বিস্ফোরণ, নিহত ৪, আহত ৯০।
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আশেপাশের গাড়িগুলোও আগুন ধরে যায়। ড্রোন ফুটেজে দেখা যায়, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ট্যাংকারটিতে প্রায় ৫০ হাজার লিটার তরল গ্যাস ছিল।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিল প্রটেকশন প্রধান মিরিয়াম উরসুয়া জানান, অনেকের শরীরে গুরুতর দগ্ধের চিহ্ন রয়েছে। নিরাপত্তা মন্ত্রী পাবলো ভাজকেস বলছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিছু মানুষ জ্বলন্ত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছে।
প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিস্ফোরণে অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল আগুনের গোলা ও কালো ধোঁয়ার স্তূপ দেখা গেছে। অনেকেই এই দুর্ঘটনাকে ২০১৯ সালের হিদালগো রাজ্যের গ্যাস পাইপলাইন বিস্ফোরণের সঙ্গে তুলনা করছেন, যেখানে ১৩৭ জন প্রাণ হারিয়েছিলেন।
ইস্তাপালাপা মেক্সিকো সিটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা। এখানে প্রায় ১৮ লাখ মানুষ বসবাস করেন।
মতামত দিন