আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে কাজ বন্ধের সিদ্ধান্ত নিলেন ১৮০০ আন্তর্জাতিক শিল্পী।

নিজেস্ব প্রতিবেদক:

দুই বছরের বেশি সময় ধরে প্যালেস্টাইনে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই বর্বরতায় প্রাণ হারিয়েছে ৬৪ হাজারের বেশি মানুষ।

বিশ্বের আহ্বানেও থামেনি দখলদার বাহিনী।

এই পরিস্থিতিতে ফিলিস্তিনের ওপর নির্যাতন বন্ধ করতে সারা বিশ্বের প্রায় ১,৮০০ শিল্পী কঠোর অবস্থান নিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে কোনো সাংস্কৃতিক বা চলচ্চিত্র-সম্পর্কিত কাজে আর অংশ নেবেন না।

শিল্পীরা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, কোনো ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন  না, পাশাপাশি দেশটিতে আয়োজিত চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করবেন না।

ফলস্বরূপ, জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ,  তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল এবং টিএলভি ফেস্টে তাদের সিনেমা বা উপস্থিতি থাকবে না।

‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে, এমন এক সংকটময় মুহূর্তে যখন অনেক সরকার গণহত্যাকে সমর্থন করছে, তখন এই ভয়াবহতাকে রুখতে আমাদের সবকিছু করতে হবে। ইসরায়েলি সিনেমা সংক্রান্ত প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক বা বিক্রয় এজেন্ট কেউই কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি।

বয়কটের ডাক পাওয়া তারকাদের মধ্যে আছেন এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হান্না আইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন ও জশ ও’কনর।

নির্মাতাদের তালিকায় রয়েছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার এবং মাইক লেই।

মতামত দিন