আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

শুল্ক ইস্যুতে আবারও আলোচনায় বসতে চান ট্রাম্প, ইতিবাচক সাড়া মোদির।

নিজেস্ব প্রতিবেদক:

বাণিজ্যিক সম্পর্কের নানা টানাপোড়েন পেরিয়ে আবারও ভারতের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় বসতে  আগ্রহী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ উল্লেখ করে জানান, খুব শিগগিরই শুল্ক প্রসঙ্গে আলোচনার জন্য বৈঠক করতে চান।

ট্রাম্পের প্রত্যাশা, এই বৈঠক উভয় দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা কমাতে সহায়তা করবে।

ট্রাম্পের পোস্টের পরদিন, বুধবার (১০ সেপ্টেম্বর) নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে নয়াদিল্লি প্রস্তুত। পাশাপাশি তিনি  আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বৈঠক ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও দৃঢ় করবে।

মতামত দিন