আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা জানিয়েছে কাতার।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলি বিমান হামলার ঘটনায় কাতার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। দোহায় হামাস নেতাদের লক্ষ্য  করে চালানো এ হামলাকে তারা “কাপুরুষোচিত অপরাধ” বলে আখ্যায়িত করেছে।

কাতারের সরকারি বিবৃতিতে বলা হয়, এই আক্রমণ আন্তর্জাতিক আইন ও নীতিমালা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। একই সঙ্গে এটি দোহার সাধারণ মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর হুমকি তৈরি করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে দ্রুত সাড়া দিতে নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। দোহার বিভিন্ন এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সরকার আরও জানিয়েছে, ইসরায়েলের এ ধরনের অবিবেচক পদক্ষেপ কাতার বরদাস্ত করবে না। দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো প্রকার হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও কাতার স্পষ্ট করে দিয়েছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন