আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া কাতারের।

নিজেস্ব প্রতিবেদক:

কাতারের রাজধানী দোহায় শীর্ষ হামাস নেতাদের ওপর হত্যাচেষ্টা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শিন বেত নামের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই বিমান হামলা পরিচালনা করা হয়েছে।

ইসরায়েলি সেনাদের দাবি, বহু বছর ধরে যারা হামাসের কার্যক্রম পরিচালনা করছেন, তাদের লক্ষ্য করেই  এ হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, হামাসকে সন্ত্রাসী সংগঠন  হিসেবে বিবেচনা করা হয় এবং একে দমন না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে।

এই ঘটনার পটভূমিতে রয়েছে সেনাপ্রধান ইয়ার জামির সাম্প্রতিক হুমকি। কয়েকদিন আগেই তিনি বিদেশে অবস্থানরত হামাস নেতাদের হত্যা করার ইঙ্গিত দেন। তার বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির খসড়া পরিকল্পনা দেশটি মেনে নিয়েছে।

অভিযানের পর কাতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা একে “কাপুরুষোচিত হামলা” বলে আখ্যায়িত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন