আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেপালে বিক্ষোভের প্রভাবে প্রধানমন্ত্রীর পর প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল পদত্যাগ।

নিজেস্ব প্রতিবেদক:

বিক্ষোভের চাপের মুখে নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এনডিটিভি ও অন্যান্য গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পদত্যাগের আগে কেপি শর্মা ওলি সেনাবাহিনী প্রধানের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং পরিস্থিতির অবনতির দায় নিতে অনুরোধ করেছিলেন। সেনাবাহিনীর এক সূত্রের দাবি, জেনারেল সিগডেল ওলির অনুরোধের জবাবে বলেছেন, ওলি ক্ষমতা ছাড়লেই সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে পারবে।

এদিকে, কেপি শর্মা ওলি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের পর বালুওয়াতারের সরকারি বাসভবন থেকে নিরাপদে বের হয়ে দেশ ত্যাগের জন্য সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন। সূত্রের দাবি, ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানে বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্সকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

মতামত দিন