আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কনক্রিট মেশিনের চাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি তামান বুকিত সেনাদি এলাকার একটি নির্মাণস্থলে কনক্রিট বহনকারী মেশিনের নিচে চাপা পড়ে ৩৪ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটেছে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে।

ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের সিনিয়র ফায়ার অফিসার জাসনি সাইদিন জানিয়েছেন, রাত ১০টা ১৯ মিনিটে তারা জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। ইস্কান্দার পুতেরি ও স্কুদাই থেকে মোট সাতজন অগ্নিনির্বাপক কর্মী একটি ফায়ার রেসকিউ টেন্ডার এবং একটি ইমার্জেন্সি সার্ভিসেস সাপোর্ট ইউনিট নিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

উদ্ধারকারীরা বিশেষ সরঞ্জাম ব্যবহার করে মেশিনের নিচ থেকে মৃতদেহ বের করেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। মৃতদেহ পরবর্তী কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ১১টা ১৪ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়।

মতামত দিন