আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেপালের সেনাবাহিনী দেশটির অন্যান্য মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

নিজেস্ব প্রতিবেদক:

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভের দ্বিতীয় দিনে কাঠমান্ডু ও অন্যান্য শহরের রাস্তায় ছাত্র-জনতা সমবেত হয়েছেন। ইতোমধ্যে সহিংসতায় ১৯ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন।

নেপালের সেনাবাহিনী দেশটির অন্যান্য মন্ত্রীরা নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

‘জেন জি’ নামে কিশোরদের ডাকে বিস্তৃত এই সরকারবিরোধী আন্দোলন শহরের বিভিন্ন অংশে উত্তেজনা  তৈরি করেছে। কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকলেও বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং অন্যান্য নেতাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত এবং একশ’ জনেরও বেশি আহত হয়েছেন।

মতামত দিন