আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জেরুজালেমে সকালে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫জন নিহত,আহত ২২ জন।

নিজেস্ব প্রতিবেদক:

সোমবার সকালে ইসরায়েলের জেরুজালেমে রামোট জংশনের কাছে এক সশস্ত্র হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারান এবং ২২ জন গুরুতর আহত হন।

স্থানীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, হামলাকারীরা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পরবর্তীতে হামলাকারীদের মধ্যে দুজনকে নিরস্ত করা হয়। এই ঘটনার পর শহরের ভেতর এবং বাইরের সমস্ত প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে।

এমডিএর প্যারামেডিক নাদাভ তাইব বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। রাস্তা এবং ফুটপাতে আহত ও অচেতন মানুষ পড়ে ছিল। চারপাশে ভাঙা কাঁচের টুকরো এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল। আহতদের চিকিৎসা দেওয়া এবং হাসপাতালে স্থানান্তর করা অব্যাহত রয়েছে।”

ইউনাইটেড হাতজালাহ মেডিকেল টিমও আহতদের প্রাথমিক চিকিৎসা করেছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছেন, হামলাস্থল ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। তবে হামলাকারীরা পালিয়েছে নাকি নিহত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

মতামত দিন