আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইসরাইলে গাজা থেকে রকেট হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাইলের নেটিভোট এলাকায় দুটি রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলার দায়িত্ব স্বীকার করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সংগঠন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, একটি রকেটকে সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে দ্বিতীয়টি খোলা স্থানে আঘাত হানেছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।

এর আগে, গাজা উপত্যকায় ইসরাইলি সেনারা বিমান হামলা চালিয়ে বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানেছিল। শনিবার রাতভর স্কুল, বাড়ি ও তাঁবুতে হামলার ফলে কমপক্ষে ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজায় চলমান সংঘর্ষের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন, যাদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল, আল জাজিরা

মতামত দিন