জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের ঘোষণা।
গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া ইশিবা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)–তে সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সংসদের নিম্নকক্ষে কয়েক মাসের মধ্যেই এলডিপি ও তাদের জোট কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাইয়ে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানো পর পরিস্থিতি আরও চাপে ফেলে।
দলীয় চাপ এতটাই বেড়ে যায় যে, সাতদিন আগে পর্যন্ত ইশিবার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তখন তিনি তা অস্বীকার করেছিলেন, কিন্তু পরে সপ্তাহখানিকের মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নেন।
আগামীকাল সোমবার এলডিপিতে নতুন নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা থাকলেও, দলের ভিতরে বিভাজন এড়াতে ইশিবা আগেভাগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, এই পদক্ষেপ মূলত দলীয় সংহতি বজায় রাখার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।
মতামত দিন