গাজায় নতুন মানবিক অঞ্চল স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল।
ইসরায়েল গাজা শহরের নিয়ন্ত্রণ বৃদ্ধির পরিকল্পনা আরও তীব্র করেছে। একই সময়ে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি নতুন মানবিক কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
দ্য টাইমস অব ইসরায়েল জানায়, এই কেন্দ্রে ফিল্ড হাসপাতাল, খাদ্য ও পানি সরবরাহ, তাঁবু, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হবে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালিত হবে।
আইডিএফ আরও জানিয়েছে, এই উদ্যোগ উত্তর গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার পাশাপাশি চালু থাকবে।
সামরিক সূত্রের বরাতে বলা হয়েছে, বেসামরিক মানুষদের শহর থেকে দক্ষিণ দিকে সরে যেতে বলা হচ্ছে। সৈন্যরা হামাসের অবশিষ্ট ঘাঁটিগুলো দখল করে শহর নিয়ন্ত্রণে আনবে। এর ফলে সামরিক হামলার তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন