আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে বেইজিংয়ে সামরিক প্যারেড, জাপানের প্রতিক্রিয়া তীব্র।

নিজেস্ব প্রতিবেদক:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিন ৩ সেপ্টেম্বর (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে সামরিক কুচকাওয়াজ। এ ঘটনায় জাপান উদ্বিগ্ন এবং তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রও চিন্তিত।

জাপান ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এশিয়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছিল। চীনসহ প্রতিবেশী দেশগুলো তখন তার নিষ্ঠুরতার শিকার হয়েছিল। বর্তমানের জাপান শান্তিপ্রিয় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

টোকিওর পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের দুঃখ পুনরায় যেন ঘটতে না পারে, তা নিশ্চিত করা তাদের অঙ্গীকার। মন্ত্রিসভার মুখ্য সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, জাপান ধারাবাহিকভাবে শান্তির পথ অনুসরণ করেছে। পারমাণবিক বোমার পর আত্মসমর্পণের মাধ্যমে দেশটি শান্তির দিকে ধাবিত হয়েছে।


মতামত দিন