আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজার ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের ড্রোন হামলা, ৫ শিশু নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গাজার ‘নিরাপদ অঞ্চলের’ একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ড্রোন হামলা চালায়। এই হামলায় অন্তত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার ওই আশ্রয়শিবিরে হামলার সময় আরও কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের সূত্রে জানা গেছে।

বাসিন্দারা অভিযোগ করেছেন, ইসরায়েল গাজা সিটির কিছু এলাকাকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করলেও, সেখানকার মানুষকে স্থানান্তরের নির্দেশ দেয়ার পরও নির্বিচারে হামলা চালানো হচ্ছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন