ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী ছেড়েছে প্রায় ৩০০ জন।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোসটভ অঞ্চলের রাজধানী থেকে বাড়িঘর ছেড়ে প্রায় ৩০০ মানুষের সরে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রদেশটির ভারপ্রাপ্ত গভর্নর এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের ১৩টি ড্রোন ধ্বংস করেছে।তবে ঠিক কতটি ড্রোন তারা শনাক্ত করেছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
রোসটভের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, একটি ভবনে অবিস্ফোরিত ড্রোন আবিষ্কারের পর ওই ভবনের ৩২০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ড্রোন হামলায় রোসটভ অন ডন শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। রোসটভ অন ডন শহরের মেয়র আলেকজান্ডার স্ক্রিয়াবিন জানিয়েছেন, বোমা ডিসপোশাল বিশেষজ্ঞরা অবিস্ফোরিত বোমাটি নিষ্ক্রিয় করার সময় বাসিন্দাদের একটি স্কুলে রাখা হয়েছিল।
রয়টার্স স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। কিয়েভের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ২০২২ সালের রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে।

মতামত দিন