যুক্তরাষ্ট্রের সামনে ভারত কখনো ‘মাথানত’ করবে না: ভারতের বাণিজ্যমন্ত্রী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এই পদক্ষেপ দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়েছে।
ভারতের বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল শুক্রবার (২৯ আগস্ট) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জানিয়েছেন,যুক্তরাষ্ট্রের চাপের মুখে ভারত মাথানত করবে না। বরং নতুন বাজার সৃষ্টির দিকে নজর দেবে।
ট্রাম্পের শুল্ক নীতির উদ্দেশ্য হলো ভারতের বাজারে আরও প্রবেশাধিকার পাওয়া। তবে নরেন্দ্র মোদি কৃষকদের স্বার্থ রক্ষা করতে শুল্কে ছাড় দিতে নারাজ।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতের প্রধান রফতানি গন্তব্য ছিল। সেসময় দেশটি প্রায় ৮৭.৩ বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি করেছে। বিশ্লেষকরা মনে করেন, শুল্কের এই হার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে।
মন্ত্রী গয়াল জানিয়েছেন, ভারত রফতানি খাতের বিকাশে উদ্যোগ অব্যাহত রাখবে। আগামী বছর রফতানি আয় ২০২৪-২০২৫ সালের চেয়ে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন