আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত, দায়িত্ব নেবে ইজ্জ আল-দিন হাদ্দাদ।

নিজেস্ব প্রতিবেদক:

গাজা অঞ্চলে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। শনিবার হামাস নিজেই এই তথ্য প্রকাশ করেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল গত মে মাসে জানিয়েছিল, তাদের সামরিক অভিযানে সিনওয়ার মারা গেছেন। তবে তখন হামাস এ তথ্য নিশ্চিত করেনি।

কয়েক মাস পর হামাস এবার আনুষ্ঠানিকভাবে সিনওয়ারের মৃত্যুর খবর স্বীকার করেছে। যদিও তারা নিহত হওয়ার বিস্তারিত কারণ প্রকাশ করেনি। শুধু কয়েকজন কমান্ডারের সঙ্গে তার একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে ছবির পাশে ‘শহীদ’ শব্দটি লেখা আছে।

সিনওয়ার ছিলেন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। ২০২৩ সালের ৭ অক্টোবর তিনি গাজায় হামলার পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলেন। ২০২৪ সালের অক্টোবর মাসে ইয়াহিয়া সিনওয়ার গাজার রাফায় ইসরায়েলি সেনাদের হাতে নিহত হওয়ার পর সিনওয়ার হামাসের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

এখন তার ঘনিষ্ঠ সহযোগী ইজ্জ আল-দিন হাদ্দাদ গাজার সশস্ত্র শাখার নেতৃত্ব দেবেন। বর্তমানে হাদ্দাদ গাজার উত্তরাঞ্চলে অভিযানের তত্ত্বাবধান করছেন।

মতামত দিন