এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষন পরই ইঞ্জিনে আগুন।
দিল্লি থেকে ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কিছু পরই ফেরত আসতে বাধ্য হয়। বিমানের ডান দিকের ইঞ্জিনে অগ্নিসংক্রান্ত সতর্ক সংকেত পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার সকালে এআই–২৯১৩ ফ্লাইটটি দিল্লি থেকে ছেড়েছিল। কিন্তু মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি ধরা পড়লে, পাইলট দ্রুত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে সংশ্লিষ্ট ইঞ্জিন বন্ধ করেন এবং বিমানটি নিরাপদে দিল্লি বিমানবন্দরে নামিয়ে আনেন।
এ ঘটনায় কেউ আহত হয়নি। যাত্রীদের বিকল্প বিমানে গন্তব্যে পাঠানোর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট বিমানটি মাটিতে নামিয়ে পরীক্ষার জন্য রাখা হয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে এ বিষয়ে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে।

মতামত দিন