গাজা দখল পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু, ইসরায়েলের সেনাপ্রধানের দ্বন্দ্ব তীব্র।
মিডিয়ার সামনে নেতানিয়াহুর বিরুদ্ধে মন্তব্য করা থেকে বিরত থাকতে জামিরকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ—জামির গণমাধ্যমে এমন সব বক্তব্য দিচ্ছেন, যার কারণে জিম্মিদের ফেরানোর আলোচনাগুলো ফলপ্রসূ হতে পারছে না।
প্রধানমন্ত্রী চাইছেন গাজা দখল করতে চূড়ান্ত অভিযান চালাতে। কিন্তু জামির তাতে সম্মত নন; বরং তিনি জিম্মি চুক্তি বাস্তবায়নে জোর দিয়ে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন।
এর বাইরে সুযোগ পেলেই নেতানিয়াহু ও জামির দুজনেই সংবাদমাধ্যমের সামনে একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছেন। এ অবস্থায় মঙ্গলবার বৈঠকে বসেন তারা। বৈঠকে নেতানিয়াহু অনুরোধ জানান, যেন সেনাপ্রধান আর কোনোভাবেই গণমাধ্যমে তার বিরুদ্ধে কথা না বলেন।
তবে বৈঠকের পরও দুই পক্ষের মধ্যে কোনো সমাধান আসেনি বলে জানিয়েছে একাধিক সূত্র। আর এ কারণেই গাজা ইস্যুতে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়ছে।
মতামত দিন