তুরস্কের পরিবহনমন্ত্রীকে মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা।
তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু সম্প্রতি নিজের গাড়ি দ্রুতগতিতে চালানোর ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি পোস্ট করার পরেই তাকে স্থানীয় কর্তৃপক্ষ জরিমানা করেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৪ আগস্ট) আংকারার কাছে এক মহাসড়কে মন্ত্রী গাড়ি চালানোর সময় ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে বাজছে লোকগান এবং প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার অংশ। তবে ভিডিওতে স্পিডোমিটারের মাধ্যমে দেখা যায়, গাড়ি সর্বোচ্চ সীমা ১৪০ কিমি থাকা সত্ত্বেও ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিমি গতিতে ছুটছিল।
কয়েক ঘণ্টা পর উরালোগলু আবারও ভিডিও পোস্ট করে জানান, তিনি অতিবেগুনি গাড়ি চালানোর জন্য জরিমানা গুনেছেন। তিনি লিখেছেন, আংকারা-নিজদে মহাসড়ক পরিদর্শনের সময় অনিচ্ছাকৃতভাবে সীমা অতিক্রম হয়েছে, আর ভিডিও পোস্ট করে নিজেকেই ফাঁস করেছেন।
জরিমানার নোটিশে দেখা যায়, ঘণ্টায় ২২৫ কিমি গতিতে গাড়ি চালানোর কারণে তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে সর্বোচ্চ গতিসীমা মেনে চলার ক্ষেত্রে সতর্ক থাকবেন।
মতামত দিন