আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধ সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে জানালেন: ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

গাজা যুদ্ধের ‘শেষ অধ্যায়’ সামনে আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যেই এ সংঘাতের ইতি ঘটবে।

সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন বক্তব্য দেন। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই যুদ্ধের সমাপ্তি দেখতে পাবেন।” তিনি আরও যোগ করেন, “এটি বন্ধ হওয়াই উচিত, কারণ অনাহার ও নানান দুর্ভোগের সঙ্গে প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রাণহানি।”

যদিও এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবে তা কার্যকর হয়নি।  বরং মার্কিন সরকার ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আন্তর্জাতিক উদ্যোগের বিরোধিতা করেছে।

প্রেসিডেন্টের এ মন্তব্য এসেছে এমন সময়ে, যখন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার নাসের হাসপাতালে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৬ সাংবাদিক—যাদের মধ্যে রয়টার্স ও আল জাজিরার সংবাদকর্মীরাও আছেন।

মতামত দিন