ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ১৪৬ জন বন্দি বিনিময় সম্পন্ন।
নিজেস্ব প্রতিবেদক:
রাশিয়া ও ইউক্রেন রোববার (২৪ আগস্ট) এক বিরল বন্দি বিনিময় সম্পন্ন করেছে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এই বিনিময় ঘটেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমিরাতের মানবিক মধ্যস্থতার ফলে তাদের ১৪৬ জন সেনা দেশে ফিরেছে। বিনিময়ে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৪৬ জন বন্দি ইউক্রেনে প্রত্যর্পিত হয়েছে।
বিনিময়ের অংশ হিসেবে কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকার ৮ জন রাশিয়ান নাগরিককেও মস্কো পাঠানো হয়েছে। ফিরে আসা রাশিয়ান সেনারা বর্তমানে বেলারুশে রয়েছেন, যেখানে তারা মানসিক ও চিকিৎসা সহায়তা পাচ্ছেন।
সূত্র: আল জাজিরা।

মতামত দিন