পাকিস্তানে ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়াকে কেন্দ্র করে গুলি, ২ ভাই নিহত।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাটে স্থানীয় এক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওভার না দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুই ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, গুজরাটের মেহসম এলাকায় এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে। খেলার সময় ওভার নিয়ে বিরোধ বাধে। তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষের এক খেলোয়াড় আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দলের অধিনায়ক। আহত হন তার ভাই ও মামা।
পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর ভাইও মারা যান। মামা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে,ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে দ্রুত আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

মতামত দিন