রাশিয়ার কুরস্ক পারমাণবিক কেন্দ্রে অগ্নিকাণ্ড।
কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় প্রাণহানি হয়নি, তবে বিদ্যুৎ উৎপাদন আংশিকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
প্রতিষ্ঠানটির টেলিগ্রাম চ্যানেলে বলা হয়, কেন্দ্র ও আশপাশের এলাকায় বিকিরণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কুরস্ক শহরটি ইউক্রেন সীমান্তঘেঁষা অঞ্চল, যেখানে প্রায় সাড়ে চার লাখ মানুষ বাস করেন।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান চালাচ্ছে। যুদ্ধের শুরু থেকে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বারবার উদ্বেগ প্রকাশ করেছে। এরই মধ্যে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লাখো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।
পশ্চিমা দেশগুলো ও কিয়েভ যুদ্ধবিরতির আহ্বান জানালেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাতে সাড়া দেননি।

মতামত দিন