কুয়েতে বাংলাদেশ থেকে ১০০ নার্স নিয়োগের সুযোগ: বেতন, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া।
কুয়েত সরকার বাংলাদেশ থেকে ১০০ জন নার্স নিয়োগ দেবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।
যোগ্যতা ও শর্তঃ
ইংরেজিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে।
কাজের অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা থাকা আবশ্যক।
পদসংখ্যা ও বেতনঃ
বিএসসি নার্স: পুরুষ ২০ জন, নারী ৩০ জন
ডিপ্লোমা নার্স: পুরুষ ১০ জন, নারী ৪০ জন
নির্বাচিত নার্সদের মাসিক বেতন: ১,২৭,৩৬০ টাকা
চাকরিতে ৩ মাস শিক্ষানবিশকাল শেষে তিন বছরের স্থায়ী নিয়োগ, পরবর্তী সময়ে বেতন বৃদ্ধি ও নবায়নের সুযোগ থাকবে।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে:https://brms.boesl.gov.bd
আবেদন ফর্মে ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, নার্সিং রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইলে তৈরি করে ‘work experience এর ঘরে upload personal’-এ আপলোড করতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বৈধ Basic Life Support (BLS) প্রশিক্ষণ সনদ থাকতে হবে।
সার্ভিস চার্জ ও অন্যান্য ফি
বোয়েসেলে সার্ভিস চার্জ: ৫৬,৩৫০ টাকা
গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা, কুয়েতের ঢাকা দূতাবাসে ভিসা স্ট্যাম্পিং ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রার্থীকে বহন করতে হবে।
আবেদন ফি: ১০০ টাকা
বিশেষ নির্দেশনা
নির্বাচিত প্রার্থী যদি ভিসা ইস্যুর জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর কুয়েত যেতে অনীহা প্রকাশ করেন, তবে বোয়েসেলে জমা দেওয়া পে-অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।
আবেদন শুরু: ২০ আগস্ট থেকে
আবেদনের লিঙ্ক: https://brms.boesl.gov.bd

মতামত দিন