আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

‘রাজনীতি নয়, আদর্শের লড়াই’—বিজেপিকে লক্ষ্য করে থালাপতি বিজয়ের কড়া বার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

অভিনয় ছেড়ে রাজনীতিতে আসার এক বছরের মধ্যেই দল গঠন করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তাঁর নতুন দল তামিলাগা ভেত্রি কাজগম (তামিলের বিজয়ের মঞ্চ)–এর কর্মসূচিতে বক্তৃতা দিতে  গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বিজেপিকে “ফ্যাসিবাদী” রাজনীতি করার অভিযোগে নিশানা করেন এবং জানান—এ সংঘাত আর কেবল ক্ষমতার নয়, আদর্শের প্রশ্ন।

মাদুরাইয়ের সভায় বিজয়ের অভিযোগ ছিল—শাসক দল ধর্মকে বিভেদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, একই সঙ্গে গণতন্ত্র ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। তাঁর কথায়, ডিএমকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক পরিসরে, কিন্তু বিজেপির সঙ্গে বিরোধ মূলত আদর্শগত। নিজ দলের নীতিমালা হিসেবে তিনি সামনে আনেন ধর্মনিরপেক্ষতা ও ন্যায়বিচার—যা তাঁর মতে বিজেপির রাজনীতির সম্পূর্ণ বিপরীত।

২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই তামিলাগা ভেত্রি কাজগম দ্রুত আলোচনায় উঠে এসেছে; বিশেষ করে তরুণদের বড় একটি অংশ বিজয়ের পক্ষে জড়ো হচ্ছে। মাদুরাইয়ের সেই সমাবেশে উপস্থিত ভক্ত–সমর্থকদের করতালি ও উচ্ছ্বাসে তাঁর বক্তৃতা মুহূর্তে ছড়িয়ে পড়ে—এতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন প্রেরণা পেয়েছেন বলেও জানান তিনি।

সূত্র: পিটিআই, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি নিউজ

মতামত দিন