পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক।
বাংলাদেশ সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় পাকিস্তান দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দেয়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার দুপুরে তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সফরসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক অঙ্গনের নানা ইস্যুতে আলোচনা করবেন বলে জানা গেছে।
মতামত দিন